চকবাজারে বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এঁরা সবাই একই পরিবারের সদস্য।
নিহত তিনজন হলেন আমেনা (৫৫), তাঁর পুত্রবধূ শিরিন (৩০) ও শিরিনের চার বছর বয়সী মেয়ে আফরিন।
আজ সোমবার বেলা ১১টার দিকে চকবাজারের পশ্চিম ইসলামবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ইসলামবাগের ওই বাসায় বিদ্যুতের তার ছিঁড়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।