চকবাজারের দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজারে ইলেকট্রনিক পণ্যের দোকানে দগ্ধ আরেকজন গতকাল হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম জাকির হোসেন। তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩।

দোকানমালিকসহ দগ্ধ অপর দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

২ জুলাই চকবাজার থানাধীন হরনাথ ঘোষ রোডে তারা ইলেকট্রনিকস নামের দোকানে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দোকানমালিক মামুনুর রশীদ (৪০), দুই কর্মচারী শামীম (৩৫) ও জাকির হোসেন (২৪), ওই এলাকার ব্যবসায়ী মাসুম হোসেন (৩৫) ও গ্রাহক আবুল কাশেম (৬৫) দগ্ধ হন। গতকাল মারা যাওয়া জাকির হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। জাকির সপরিবারে কামরাঙ্গীরচরের ৭ নম্বর গলিতে থাকতেন।