চকরিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী-পেকুয়া সড়কের বরইতলী ইউনিয়নের আফাইল্যাকাটা এলাকা থেকে গত রোববার রাত সাড়ে ১০টায় মো. নুরুচ্ছফি (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। নুরুচ্ছফি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ছরিপাড়া গ্রামের মো. ইসহাকের ছেলে।
পুলিশ জানিয়েছে, নুরুচ্ছফি চকরিয়া শহর থেকে অস্ত্রটি কিনে রাজাখালী এলাকায় যাচ্ছিলেন। পথে পুলিশের তল্লাশিচৌকিতে তিনি ধরা পড়েন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুচ্ছফি পুলিশকে জানিয়েছেন, রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার জয়নাল আবেদিন ও নুরুল আবছার তাঁর কাছে অস্ত্রটি বিক্রি করেছেন। এ দুজনের বিরুদ্ধেও অস্ত্র আইনেদুই থেকে তিনটি মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, বরইতলী-পেকুয়া সড়কের আফাইল্যাকাটা এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে নুরুচ্ছফি অস্ত্রসহ ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে পেকুয়া থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।