চকরিয়ায় নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের খাজানগর গ্রাম থেকে গতকাল রোববার বিকেল চারটায় নদীতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ৩২-৩৫ বছর বয়সী এক নারীর লাশ মাতামুহুরী নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।