প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় গতকাল বুধবার ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে হারবাংয়ের ইনানী রিসোর্ট এলাকায় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারগামী পণ্যবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম মজুমদার পজানান, মোস্তাফিজুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ সাকের (৩৫), মো. ওসমান (৩২) ও রুবেল হোসেন (৩০)। সাকের ও ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।