চকরিয়ায় নৌকাডুবি দুই শিশু নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে মাতামুহুরী নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী বলেন, ইউনিয়নের ছোট ভেওলা থেকে মাতামুহুরী নদীর ওপারে খিলছাদকে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়। এতে নৌকার যাত্রীরা নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও দুটি শিশু নিখোঁজ হয়।
পুলিশ জানায়, পানির স্রোতে ভেসে যাওয়া শিশু দুটি হলো চকরিয়া পৌরসভার হাজিয়ান দক্ষিণ লোটনী গ্রামের মকছুদ আলমের মেয়ে রেশমি আকতার (৭) ও কাহারিয়াঘোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আবদুল্লাহ (৯)।