চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে তাকিয়া জন্নাত (২) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাকিয়া ওই এলাকার মো. আলাউদ্দিনের মেয়ে। বমুবিলছড়ির ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের অগোচরে তাকিয়া হাঁটতে হাঁটতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। আত্মীয়স্বজন ও এলাকার লোকজন পুকুর থেকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।