চকরিয়ায় পুলিশের সোর্সের কেটে নেওয়াহাত উদ্ধার গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সোর্স আবদুল মালেকের কেটে নেওয়া ডান হাতটি অবশেষে উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে এক মাস চার দিন পর উপজেলার খুটাখালী ইউনিয়নের ফাইজ্যারজিরি গ্রামের পাহাড়ি এলাকায় পুঁতে রাখা অবস্থা থেকে হাতটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ১৪ জুন বেলা তিনটায় খুটাখালী গ্রামীণ ব্যাংক এলাকার নিজের ফার্নিচার দোকান থেকে বাড়ি ফিরছিলেন পূর্ব গর্জনতলী গ্রামের বদিউর রহমানের ছেলে আবদুল মালেক (৩৫)। এ সময় নির্জন এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর ডান হাতটি কেটে নিয়ে যায়।
এ ঘটনায় মালেকের ভাই আবদুল খালেক বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।
গতকাল পুলিশ ওই মামলার ৫ নম্বর আসামি মো. ইউনুছকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে কেটে নেওয়া হাতটির সন্ধান দেন ইউনুছ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া বলেন, মামলার আসামি ইউনুছকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে ইউনুছ কেটে নেওয়া হাতটি ফাইজ্যারজিরির পাহাড়ি এলাকায় পুঁতে রাখা হয়েছে বলে জানান। তাঁর দেখানো স্থান থেকে হাতটি উদ্ধার করা হয়।