চকরিয়ায় শিবির ক্যাডারগ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উপরপাড়া এলাকা থেকে গত রোববার দিবাগত রাত দুইটায় জাহেদুল ইসলাম (২২) নামের এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহেদ ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া বলেন, শিবির ক্যাডার জাহেদ চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতা। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশের ওপর হামলা, নাশকতার চেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় দুটি মামলা রয়েছে।
রণজিৎ কুমার আরও বলেন, গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত জাহেদকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।