চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকায় গতকাল শনিবার বেলা দুইটায় হানিফ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার লামা পৌরসভার নুনারঝিরি এলাকার শামসুল হকের ছেলে ফরহাদ হোসেন (২৫) ও হরিণঝিরি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে নুরুল কবির (২২)। নিহত দুজনই লামা মাতামুহুরী কলেজের শিক্ষার্থী।