চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ আবু হানিফ (৫৭) নামের এক ভ্যানচালক নিহত হন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের রিংভং এলাকায়।
হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান বলেন, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস মহাসড়কের হাঁসেরদিঘি এলাকায় পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু হানিফ নিহত হন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তিনি জানান, আবু হানিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সফিকুর রহমান জানান, গত বুধবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি নতুন অফিস এলাকায় বাসের চাপায় সানিহা আক্তার (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার মোহাম্মদ সেলিমের মেয়ে। এসআই আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে।