চকরিয়ায় হাতির আক্রমণে দুই শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমণে দেলোয়ার হোসেন (৪) ও আয়েশা বেগম (৫) নামে দুই শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ফোরকান আরা বেগম বলেন, দুপুরে শিশু দেলোয়ার বাড়ির উঠানে খেলা করছিল। ওই সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই দেলোয়ার নিহত হয়।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বলেন, শিশু দেলোয়ারকে হত্যার পর হাতিটি কিছুদূর সামনে গিয়ে আরেক শিশু আয়েশা বেগমকে চাপা দেয়। গুরুতর আহত আয়েশাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত নয়টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।