চকরিয়া আ.লীগের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ঘোষণা দিয়েছিলেন, ২৫ অক্টোবর তিনি হুকুম দিতে না পারলেও কক্সবাজারসহ চকরিয়াকে অচল করে দিতে হবে। তাঁর ঘোষণামতেই জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক তাঁর বাড়িতে দাগি অপরাধীদের ভারী অস্ত্র নিয়ে জড়ো করে রাখেন। ওই সন্ত্রাসীরাই ২৫ অক্টোবর ১৪৪ ধারা ভঙ্গ করে নৈরাজ্য সৃষ্টি করে। সেখানেই দুটি তাজা প্রাণ ঝরে যায়। এর দায়দায়িত্ব সালাহ উদ্দিন আহমদ ও এনামুল হকদের নিতে হবে।
গতকাল সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম দলের উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, সেদিন ১৪৪ ধারার আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আওয়ামী লীগ চকরিয়া পৌর শহরে কোনো সভা-সমাবেশ করেনি। তাই বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলার প্রশ্নই ওঠে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম।