চকরিয়া ও পেকুয়ায় দুটি রাবার ড্যামের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার পালাকাটা ও পেকুয়া উপজেলার বাঘগুজারায় ৫৩ কোটি ৮২ লাখ টাকায় নির্মিত দুটি রাবার ড্যামের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মাতামুহুরী সেচ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় নির্মিত ওই রাবার ড্যাম দুটি উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। গতকাল সন্ধ্যা ছয়টায় বাঘগুজারা রাবার ড্যামসংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, চকরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে বুলবুল, আওয়ামী লীগের নেতা আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।