চকরিয়া ও পেকুয়ায় বজ্রপাতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পেকুয়ার ঘোষালপাড়া এলাকার জামাল হোসেন (২২) এবং চকরিয়ার টেকপাড়া এলাকার আলাউদ্দিন (২৭)।
উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সকালে ওই এলাকার আবু তাহের ও তাঁর ছেলে জামাল হোসেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় লবণমাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে জামাল হোসেন নিহত হন। তবে তাঁর বাবা আবু তাহের ভাগ্যক্রমে বেঁচে যান।
চকরিয়া থানার ওসি মোহামঞ্চদ ফরহাদ বলেন, সকাল নয়টার দিকে বজ্রপাতের ঘটনায় আলাউদ্দিন (২৭) নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।