চকরিয়া ও পেকুয়ায় ১৪০০ ঘেরের চিংড়ি ভেসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার উপকূলীয় কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এসব স্থান দিয়ে জোয়ারের পানি ওঠানামা করছে। জোয়ারের পানিতে ভেসে গেছে এক হাজার ৪০০ ঘেরের চিংড়ি। জোয়ারের সময় এই দুই উপজেলার ১৫ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হচ্ছে।উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত শুক্রবার উপকূলবর্তী এলাকায় পাঁচ-ছয় ফুট উচ্চতার জোয়ারের পানির চাপে কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। গতকাল শনিবার সকালেও জোয়ারের পানিতে চিংড়িঘের ও উপকূলীয় অনেক গ্রাম প্লাবিত হয়েছে।রামপুর ১১ একর চিংড়িঘের সমিতির সাধারণ সম্পাদক ছাবের আহমদ জানান, তাঁদের ঘের এলাকায় বেড়িবাঁধের চার-পাঁচটি স্থান ভেঙে গেছে। এসব ভাঙা অংশ দিয়ে জোয়ার-ভাটার সময় পানি ওঠানামা করছে।চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সরওয়ার জাহাঙ্গীর জানান, উপজেলার চিংড়ি জোন এলাকার এক হাজার ১০০টি ঘেরের চিংড়ি ভেসে গেছে।পেকুয়া উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম হুমায়ুন কবির জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫টি গ্রাম জোয়ারের সময় প্লাবিত হচ্ছে। মগনামা ও উজানটিয়া ইউনিয়নের ৩০০ ঘেরের চিংড়ি ভেসে গেছে।