চকরিয়া থানার ওসির অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে গতকাল রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাসদ, জাতীয় যুবজোটসহ বিভিন্ন সংগঠন। মিথ্যা মামলা দিয়ে এক সাংবাদিককে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগে ওসি প্রভাষ চন্দ্র ধরের বিরুদ্ধে এসব কর্মসূচি পালন করা হয়।
জেলা যুবজোটের সভাপতি রমজান আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সমাজকর্মী অজিত কুমার দাশ, মোশারফ হোসেন, আমান উল্লাহ, নাছির উদ্দিন প্রমুখ।
তবে চকরিয়া থানার ওসি এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, মামলা সত্য না মিথ্যা, তা তদন্তে প্রমাণিত হবে।