চকরিয়া পেকুয়া কুতুবদিয়া নিয়ে নতুন কর সার্কেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আদায়ের আরেকটি নতুন সার্কেল (অঞ্চল) ঘোষণা করা হয়েছে। ১৪ জুলাই থেকে এই সার্কেলে কর আদায় কার্যক্রম শুরু হবে। চকরিয়া পৌরসভার কোর্ট রোডের আকবর ভবনের তৃতীয় তলায় করাঞ্চল-৪ (সার্কেল-৮৮, চকরিয়া) কার্যালয় স্থাপন করা হয়েছে। এই কার্যালয়ে সহকারী কর কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. জহিরুল হক। তিনি বলেন, কর প্রদানে জনগণের সুবিধা ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার প্রত্যন্ত তিনটি উপজেলা নিয়ে নতুন এই সার্কেল ঘোষণা করা হয়েছে।