চকরিয়া পৌর শহরের ফুটপাত দখলমুক্ত
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছেন। এ সময় মালামাল রাখার অপরাধে ১৫টি দোকানকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে বেলা একটা পর্যন্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবদিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলামীন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া, ওসি (তদন্ত) নাছির উদ্দিন, পৌরসভার সচিব নুর মোহামঞ্চদ চৌধুরীসহ পুলিশ ও পৌরসভার শতাধিক কর্মী।জানা গেছে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌর এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে পাঁচ শতাধিক দোকান বসানো হয়। এতে করে শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলামীন বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফুটপাতের অবৈধ দখল ছেড়ে না দেওয়ায় অভিযান চালানো হয়েছে। এতে দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। শিগগিরই আরও অভিযান চালানো হবে।