প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ার সড়ক দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের মধ্যে মোহামঞ্চদ আলী (৬৫) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। সাত দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার দুপুরে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মোহাম্মদ আলী গাজীপুর পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। এ নিয়ে ওই সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯। পরিবার জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত মোহাম্মদ আলীকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। রোববার দুপুরে তিনি মারা যান।কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়া এলাকায় ১১ ফেব্রুয়ারি ভোরে গাজীপুরের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মাতামুহুরী নদীতে পড়ে যায়। এতে ১৮ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হন।