চকরিয়ার মানব পাচারকারী রহিম চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য আবদুর রহিমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার চকরিয়ার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল এলাহীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোজামেঞ্চল হক চৌধুরী পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া বলেন, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার সিরাজ মিয়ার ছেলে আবদুর রহিম আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য। রহিম ২০১২ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে ২৩ জন বাংলাদেশিকে সৌদি আরবে নেওয়ার কথা বলে ওমানের এক মানব পাচারকারীর কাছে বিক্রি করে দেন। এ সময় তাঁদের ওমানে ১৫ দিন, পরে ইরান ও পাকিস্তানে ২৮ দিন পাচারকারীদের আস্তানায় আটকে রাখা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোজামেঞ্চল হক চৌধুরী বলেন, গত বছরের ডিসেম্বরে পাকিস্তান থেকে বাংলাদেশ সরকার হতভাগ্য ওই ২৩ বাংলাদেশিকে হাইকমিশনের মাধ্যমে দেশে ফেরত নিয়ে আসে। তিনি আরও বলেন, সমপ্রতি পাচারকারী চক্রের সদস্য আবদুর রহিম দেশে ফিরে আসেন। ১৯ মে বিকেলে বদরখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।