চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং জসিম উদ্দিন ফিলিং স্টেশন এলাকা থেকে গতকাল বুধবার সকাল ১০টায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক বাবুল আজাদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটির হাতে, বাহুতে ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।