চকরিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ নূর হোসেন (৩৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার দিবাগত রাত আড়াইটায় পুলিশের একটি দল তাঁর বাড়িতে ওই অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়া বলেন, নূর হোসেন আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে পুলিশ তাঁর বাড়ি অভিযান চালায়। এ সময় নূর হোসেনের বাড়ি থেকে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।