চকরিয়ায় ঈদের দিনে প্রবাসীর বাড়িতে ডাকাতি
কক্সবাজারের চকরিয়ায় ঈদের দিন সকালে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার ওই বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা প্রায় ২৫ ভরি সোনা, টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
প্রবাসী মাহমুদুল হকের ছেলে আবদুল্লাহ মোহাম্মদ সাঈদ বলেন, ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় তাঁরা থাকতেন। ঈদের দিন সকালে ঘরের পুরুষ সদস্যরা নামাজ আদায় করতে গেলে সশস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে পরিবারের নারী সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার কাকারা ইউনিয়নের একটি বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এদিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় তিন প্রবাসীর বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে উড়ো চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ডাকাতির ঘটনায় কয়েকটি অভিযোগ তাঁরা পেয়েছেন।