চকরিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে মাতামুহুরী নদী থেকে ওসমান গনি (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লুটের মালামাল ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধে তিনি খুন হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তিনি পুরুত্যাখালীর মো. শফির ছেলে।পুলিশ ও স্থানীয়দের বিবরণ অনুযায়ী, গত ১৬ এপ্রিল রাত একটার দিকে ওসমানের নেতৃত্বে ১৫-২০ জনের একদল ডাকাত পেকুয়া উপজেলার সৈকতপাড়ায় তাজবিদ আহমদের একটি মাছের ঘেরে লুটপাট চালায়। পরদিন রাতে মাতামুহুরী নদীর চরে বসে লুটের মালামাল ভাগ-বাঁটোয়ারা নিয়ে ওসমানের সঙ্গে অন্য সদস্যদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ডাকাতের এক সদস্য ওসমানকে গুলি করে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে ডাকাত দলের সদস্য ও নোয়াখালীর হাতিয়া উপজেলার রহমতপুর গ্রামের আবদুর রবের ছেলে ফখরুলকে (২৫) আটক করে।চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওসমানের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজির সাতটি মামলা রয়েছে।