চকরিয়ায় খালে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের জমিদারপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে খালে পড়ে আবদুল কাইয়ুম (২) নামের একটি শিশু মারা গেছে।
আবদুল কাইয়ুম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকার আবদুর রহিমের ছেলে।
শিশুটির স্বজনেরা বলেন, কাইয়ুম কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায়। গতকাল বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে সে খালে পড়ে যায়। আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী ও ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান রোস্তম আলী খালের পানিতে ডুবে কাইয়ুমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।