চকরিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাট্টলী গ্রামে মরিয়ম খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।টেকনাফ উপজেলার হ্নীলার আলীখালী গ্রামের ফাতেমা বেগম বলেন, দুই বছর আগে তাঁর মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে চকরিয়ার কাট্টলী গ্রামের রবিউল আলমের বিয়ে হয়। তিনি বলেন, গতকাল সোমবার ভোররাতে মরিয়মের শ্বশুরবাড়ির লোকজন ফোনে জানায় যে সে ঘুমের মধ্যে মারা গেছে। পরে তাঁরা ওই বাড়িতে গিয়ে মরিয়মের লাশ দেখে পুলিশে খবর দেন। মরিয়মের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। মুখ ও কান দিয়ে রক্ত ঝরার চিহ্নও আছে।মরিয়মের ভাই সাইফুল ইসলাম বলেন, তাঁর বোনকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। রবিউল ও তাঁর পরিবারের লোকজন ঘটনার পরপরই পালিয়ে গেছে।চকরিয়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।