চকরিয়ায় চার হোটেলকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলামীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চার হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার দুপুরে তিনি ওই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলামীন বলেন, চকরিয়া পৌর শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে স্টার হোটেলকে পাঁচ হাজার টাকা, নিউ রাজ ভবনকে পাঁচ হাজার টাকা, সেতারে মদিনাকে এক হাজার টাকা ও নিউ জামানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।