চকরিয়ায় চিংড়ি উৎপাদন নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় গতকাল শুক্রবার স্বাস্থ্যসম্মত নিরাপদ চিংড়ি উৎপাদন-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) কক্সবাজার অঞ্চলের প্রান্তিক চিংড়িচাষিদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহসান আবদুল্লাহ বলেন, অনিরাপদ খাদ্য মানুষের জীবনেরজন্য হুমকি। তাই নিরাপদ চিংড়ি উৎপাদন করতে হবে।
আইসিডিডিআরবি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ মুসলেহ উদ্দিন, ফোয়াবের আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।