চকরিয়ায় চোলাই মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চকরিয়া থানার এসআই জামাল হোসেন বলেন, খবর পেয়ে ভরামুহুরী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা সড়কের পাশে ১১২ লিটার চোলাই মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে এসব মদ উদ্ধার করা হয়।