চকরিয়ায় চোরাই গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট সংরক্ষিত বনে গতকাল শনিবার ভোররাতে গাছচাপায় গৃহবধূ জোসনা আক্তার (২২) মারা গেছেন। আহত হয়েছেন তাঁর স্বামী আবুল কালাম (৩০)।একদল দস্যু বনে প্রবেশ করে পাচারের জন্য বিশাল সেগুনগাছটি কাটছিল। ভোররাত চারটার দিকে হঠাৎ গাছটি বসতবাড়ির ওপর হেলে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। আবুল কালাম দীর্ঘদিন ধরে বনের ভেতরে বসতবাড়ি তৈরি করে বসতি করছিলেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার সকাল ১০টায় পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।