চকরিয়ায় ছুরিকাঘাতে তামাকচাষি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় শত্রুতার জের ধরে এক তামাকচাষি ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ওই গ্রামের তামাকচাষি সিরাজ মিয়া (৫০) তামাকখেতে কাজ করে তামাক তন্দুরে ঘুমিয়ে পড়েন। অভিযোগ পাওয়া গেছে, ভোর ছয়টায় পার্শ্ববর্তী এলাকার কবির আহমদের ছেলে আবদুল মজিদ ধারালো ছুরি দিয়ে সিরাজকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, সিরাজের লাশ ময়নাদতন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।