চকরিয়ায় জলাবদ্ধতায় ৭৫০ একর সবজি খেত নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হয়েছে ৭৫০ একর সবজির খেত। এতে কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (নিরীক্ষা) জুগেশ চন্দ্র দাশ বলেন, চলতি বছর দুই হাজার ৬২৫ একর জমিতে ক্ষীরা, কাঁকরোল, শসা, ঝিঙে, বরবটি, বেগুন, পানিকচু, মুখিকচু, ঢ্যাঁড়সসহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। চাষের শুরুতে প্রাকৃতিক পরিবেশ ভালো থাকায় চাষের পরিধি আরও বেড়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল্লাহ বলেন, টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। এরপর পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে সবজির খেত নষ্ট হয়ে যাচ্ছে।আতিকুল্লাহ আরও বলেন, ইতিমধ্যে ১২৫ একর ক্ষীরাখেত ও ৬২৫ একর সবজির খেত নষ্ট হয়ে গেছে। এতে কৃষকের ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।