চকরিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সেক্রেটারি ও শিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম মোস্তফা ওরফে কাইছারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার রাত সাতটায় উপজেলার জিদ্দাবাজারে অভিযান চালিয়ে কাইছারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের রুস্তম আলী চৌধুরীপাড়ার সামশুল হুদার ছেলে।