চকরিয়ায় জায়গার দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাতামুহুরী সেতুসংলগ্ন এলাকায় গতকাল সোমবার ভোরে জায়গার দখল নিয়ে সংঘর্ষে মো. ইলিয়াছ (৬০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
এ সময় মো. ইলিয়াছের ছেলে এহেসানুল কবিরও (২৭) মারধরে আহত হন।
মো. ইলিয়াছের ছোট ভাই মো. লিটন বলেন, তাঁর ভাইয়ের দখলীয় জায়গায় দোকানঘর নির্মাণের সময় আওয়ামী লীগের নেতা ফজলুল করিমের লোকজন বাধা দেন। গতকাল ভোরে ফজলুল করিম ও তাঁর লোকজন ঘটনাস্থলে গিয়ে তিনটি গুলিবর্ষণ করেন। এতে মো. ইলিয়াছ গুলিবিদ্ধ হন।
তবে ফজলুল করিম অভিযোগ অস্বীকার করেন।