চকরিয়ায় জিপ ও টমটমের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় জিপ (চাঁদের গাড়ি) ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল্লাহ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহত ব্যক্তিদের সবাই টমটমের যাত্রী। গতকাল বুধবার সকাল আটটার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহর বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ডেইঙ্গাকাটা গ্রামে।
জানতে চাইলে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুখেন্দু বসু প্রথম আলোকে বলেন, মহেশখালী থেকে চকরিয়াগামী জিপের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে সাতজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেওয়ার পর মো. আবদুল্লাহ নামের এক যাত্রী মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।