চকরিয়ায় ট্রাক্টর উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় ট্রাক্টর উল্টে  মোহাম্মদ জাহেদ (২৬) নামের এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর ছোট ভাই। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত মোহাম্মদ জাহেদ সওদাগর ঘোনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে। আহত মোহাম্মদ তৌহিদকে (১৮) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিরিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শনিবার সকালে ট্রাক্টর নিয়ে হতাহত দুই ভাইসহ চারজন জমি চাষ করতে যাচ্ছিলেন। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় পথেমধ্যে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় চালক ও অপর একজন লাফ দিয়ে বেঁচে গেলেও জাহেদ ও তৌহিদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়। আহত তৌহিদকে হাসপাতালে ভর্তি করা হয়।