চকরিয়ায় ডাকাতি না করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা সাইক্লোন শেল্টারে গতকাল সোমবার বিকেল চারটায় চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডাকাতদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।
ডাকাতেরা শপথবাক্য পাঠ করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ জন্য তাঁরা পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন। পুলিশ প্রশাসনও সর্বক্ষেত্রে তাঁদের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ, জামিনে বেরিয়ে আসা ডাকাতসর্দার মনজুর আলম, ইউপি সদস্য গিয়াস উদ্দিন। পরে শপথবাক্য পাঠ করান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।
ওই শপথ অনুষ্ঠানে ৪০-৫০ জন ডাকাত, তাঁদের অভিভাবক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ডাকাত রয়েছে এই সওদাগর ঘোনা গ্রামে। স্থানীয় লোকজন জানিয়েছেন, এ ব্যতিক্রমী উদ্যোগটি যদি কাজে আসে তাহলে উপজেলায় ডাকাতির সংখ্যা অনেকাংশে কমে যাবে। ফিরে আসবে স্বস্তি।