চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের চকরিয়ার উত্তর লক্ষ্যাচর এলাকা থেকে পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে দেশে তৈরি দুটি বন্দুক ও আটটি গুলি উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া দুই ডাকাত হচ্ছেন চকরিয়া উপজেলার উলুঘোনা গ্রামের জহির আহমদের ছেলে মোহাম্মদ বশির (২৮) ও আসকর আলীর ছেলে মোহাম্মদ হাসান (৩০)।