চকরিয়ায় দুটি সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় গত বৃহস্পতিবার রাতে দুটি সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে ২০টি যানবাহনে ডাকাতি ছাড়াও পিটিয়ে অন্তত ১০ ব্যক্তিকে আহত করেছে ডাকাত দল।
স্থানীয় লোকজন জানিয়েছেন, শিকলঘাট-মানিকপুর সড়কের মানিকপুর ঢালায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় একদল ডাকাত একটি মাইক্রোবাসে ডাকাতি করে। পরে ওই মাইক্রোবাসটি নিয়ে ব্যারিকেড দিয়ে আরও পাঁচটি যানবাহনে ডাকাতি করে। ওই সময় চালক-সহকারীসহ সাতজনকে পিটিয়ে আহত করে ডাকাতেরা।
এদিকে ওই দিন রাত নয়টায় বেতুয়া বাজার সড়কের জালিয়াপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত পথচারী, রিকশা, টমটমে ডাকাতি সংঘটিত করে। এ সময় ডাকাতেরা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে তিনজনকে পিটিয়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন রিকশাচালক নুরুচ্ছফা, ফল ব্যবসায়ী আলী আকবর, পথচারী কাইয়ুম উদ্দিন। ডাকাত দল ছোট-বড় অন্তত ১৪টি যানবাহনে ডাকাতি করে বলে আহত ব্যক্তিরা জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, কিছু দুর্বৃত্ত যানবাহন অাটকে যাত্রীদের মারধর করার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।