চকরিয়ায় দুর্বৃত্তরা ছাত্রদল নেতাকে কুপিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রদলের সহসভাপতি মঈনুল আমিনকে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পৌর শহরের পুরোনো বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় মঈনুল আমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।মঈনুলের বড় ভাই মনিরুল আমিন বলেন, স্থানীয় মোক্তার আহমদ, তাঁর ছেলে রিপন, নয়ন, সৌরভসহ সাত-আটজন দুর্বৃত্ত দা ও কিরিচ নিয়ে মঈনুলকে এলোপাতাড়ি কুপিয়েছে। তিনি আরও বলেন, জমির বিরোধ নিয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।