প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরিদুল আলম, চিরিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।