চকরিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মাতামুহুরী নদীতে খেয়া পারাপারের নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মধ্যে রেশমি আকতার (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটায় এ শিশুর লাশটি উদ্ধার করা হয়। মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন বলেন, গতকাল শুক্রবার স্থানীয় লোকজনের সহায়তায় মাতামুহুরী নদীর খিলছাদক পয়েন্ট থেকে রেশমিকে উদ্ধার করা হয়। রেশমি চকরিয়া পৌরসভার হাজিয়ান দক্ষিণ লোটনী গ্রামের মকছুদ আলমের মেয়ে। তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।