চকরিয়ায় পাঁচটি যানবাহন ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় পাঁচটি যানবাহন ভাঙচুর করেছেন বিএনপির নেতা-কর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল থেকে এসব যানবাহন ভাঙচুর করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা স্টেশনে উপজেলা ও পৌর বিএনপি অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এলে নেতা-কর্মীরা যানবাহন ভাঙচুর শুরু করেন। এ সময় দুটি যাত্রীবাহী বাস, দুটি অটোরিকশা (সিএনজি ট্যাক্সি) এবং একটি ইজি বাইক (টমটম) ভাঙচুর করেন তাঁরা।