চকরিয়ায় পাহাড় ধসে দুই ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুঁটাখালী ইউনিয়নের পূর্ব বাক্কুমপাড়ায় গতকাল সোমবার সকাল ১০টায় পাহাড়ধসে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এরা হলো: স্থানীয় খুঁটাখালী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দিকি আক্তার (১৫) ও তারজিনা আক্তার (১০)। দিকি আক্তার স্থানীয় মৃত সুলতান আহমদ ও তারজিনা রশিদ আহমদের মেয়ে। স্থানীয় লোকজন জানান, মাটিচাপায় গুরুতর আহত নার্গিস আক্তার (১২) ও তারজিনা মুন্নিকে (৮) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নার্গিস ওই গ্রামের নুরুল ইসলাম এবং মুন্নি নুরুল বশরের মেয়ে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, সকাল সাড়ে নয়টার দিকে এই চার মেয়ে বাড়ির পাশের পাহাড়ের নিচ থেকে মাটি সংগ্রহ শুরু করে। এই মাটি দিয়ে নিজেদের ঘরের প্রলেপ দেওয়া কথা। আধা ঘণ্টা ধরে তারা পাহাড়ের নিচে বিশাল গর্ত খুঁড়ে ফেলে। এ সময় ওপর থেকে এক খণ্ড মাটি তাদের ওপর ধসে পরে। ফলে ঘটনাস্থলে দুই স্কুল ছাত্রী দিকি আক্তার ও তারজিনার আক্তার মৃত্যু হয়। অপর দুই শিশুকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।