চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাশ পাড়া এলাকায় প্রান্ত দাশ (৫) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে জলদাশ পাড়া এলাকার রূপম দাশের ছেলে।
এর আগে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় পুকুরে গোসল করার সময় কফিল উদ্দিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। কফিল ওই এলাকার আবুল বশরের ছেলে।
আবুল বশর বলেন, তাঁর ছেলে বিকেলে মসজিদের পুকুরে গোসল করতে যায়। সেখানে স্থানীয় লোকজন কফিলের মরদেহ ভাসতে দেখে তাঁকে খবর দেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই কফিল ও প্রান্ত মারা গেছে। লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।