চকরিয়ায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব জোন বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, বিএনপি নেতা শাহনেওয়াজের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।