চকরিয়ায় প্যারাবন নিধনের ঘটনায় মামলা তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সমুদ্র উপকূলবর্তী ইউনিয়ন বদরখালীতে প্যারাবনের সাড়ে ৮০০ গাছ কেটে ফেলার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার জাপানের পরিবেশবাদী সংস্থা ওয়েস্কা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে থানায় এ মামলা করা হয়।এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।গত রোববার প্রথম আলোয় ‘সাড়ে ৮০০ গাছ কেটে চিংড়িঘের’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। চকরিয়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক জাহিদুল হক জানান, ওয়েস্কা ইন্টারন্যাশনালের চকরিয়ার ব্যবস্থাপক হামিদুল হক মানিক একটি এজাহার দিয়েছেন। ওই এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করা হচ্ছে।হামিদুল হকের এজাহারে উল্লেখ করা হয়েছে, বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের ওই এলাকায় তাঁদের ম্যানগ্রোভ রি-ফরেস্ট্রেশন প্রজেক্টের আওতায় ১৯৯২-৯৩ ও ২০০১ সালে উপকূল রক্ষায় প্রায় ৩০০ একর জমিতে প্যারাবন সৃজন করা হয়। পরে ২০০৩ সালে বেসরকারি সংস্থা উবিনীগও ওই এলাকায় কিছু গাছ লাগায়। সম্প্রতি প্যারাবনের সাড়ে ৮০০ গাছ নিধন করা হয়। এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।