চকরিয়ায় প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে সাদিয়া মণি ওরফে ময়না (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরীকে গত রোববার রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী জানান, আবদুল জলিলের প্রতিবন্ধী মেয়ে সাদিয়াকে পার্শ্ববর্তী আলুখেতে নিয়ে জবাই করে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর অবস্থায় মামা আবদুর রহিম উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সাদিয়ার মামার বাড়ি একই গ্রামে। চকরিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামা আবদুর রহিমকে আটক করা হয়েছে।