চকরিয়ায় বনাঞ্চল থেকে ২০টি ঘর উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গতকাল রোববার ২০টি বসতঘর উচ্ছেদ করেছে বন বিভাগ।
কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক মো. আসলাম মজুমদার ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরাফত আলী দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন।
রিংভং বন বিট কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, স্থানীয় কয়েকটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে ছাইরাখালী, নতুন মসজিদ, ছিরামুড়া ও ডুলাহাজারা বন বিট লাগোয়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বসতি নির্মাণ করেন। দখলদারদের অবৈধ বসতি ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হলেও তারা তা ভাঙেনি। তাই অভিযান চালিয়ে ২০টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে।